দীপ্ত নিউজ
ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে টাইগাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে টাইগাররা

 

টেস্ট সিরিজ শেষ হতে না হতেই ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর।

শনিবার (৯ ডিসেম্বর) রাত ১১ টা ৫০ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়েন টেস্ট সিরিজের স্কোয়াডে না থাকা এগারোজন ক্রিকেটার। সাথে ছিলেন কোটিং স্টাফের তিন সদস্য।

এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনদের সাথে নিউজিল্যান্ড গেছেন সহকারী কোচ নিক পোথাসও।

টেস্ট খেলা দলের যারা ওয়ানডে স্কোয়াডে আছেন, তারা সবাই যাবেন আগামীকাল ১১ ডিসেম্বর। এর আগেই অবশ্য বাংলাদেশ ছাড়বে কিউইরা।

 

এসএ/দীপ্ত নিউজ