শিরোনাম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপুরে ট্রাকে আগুন, ট্রাকচালক দগ্ধ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
গাজীপুরে ট্রাকে আগুন, ট্রাকচালক দগ্ধ

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রড বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রাকটি কালিয়াকৈরে গোয়ালবাথান এলাকায় পৌঁছলে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

কালিয়াকৈরে থানার ওসি আকবর আলী খান জানান, চট্টগ্রাম থেকে রড বোঝাই করে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি। ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালবাথান এলাকায় পৌঁছা মাত্রই কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে ট্রাকটিকে বে‌রি‌কেট দি‌য়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ওসি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সামনের কেবিন ও বডিসহ ট্রাকটির বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে ট্রাকচালক দগ্ধ হয়েছেন, তাকে ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ