দীপ্ত নিউজ
বিনোদন

নানা হারালেন পরীমণি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নানা হারালেন পরীমণি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির নানা। নানাকে হারিয়ে শোকে মাতম হয়ে কাঁদছেন পরীমণি।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টা ১১মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আই সি ইউতে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।

জানা গেছে, বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন শামসুল হ। এরপর অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে নেয়া হয় এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভোর চারটার দিকে গুলশানের আজাদ মসজিদে গোসল শেষে মরদেহ পরীমণির গ্রামের বাড়ি বরিশালের পিরোজপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার নানীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ