দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঝালকাঠিতে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝালকাঠিতে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪

 

ঝালকাঠিতে অবোরোধ বিরোধী মহরা চলাকালীন যুবলীগের দুই গ্রুপ সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলনসহ চারজন গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল নয়টার দিকে শহরের পোষ্ট অফিস সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিলন, ঝালকাঠি সরকারী কলেজ লীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম, যুবলীগ কর্মী সাগর ও অপর গ্রুপের যুবলীগ কর্মী মামুন হোসেন ওরফে কঠিন মামুন।

এর মধ্যে মিলনসহ তিনজনকে বরিশাল শেবাচিমে এবং অপর যুবলীগ কর্মীকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কোন ধরনের অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে শহরে পুলিশ টহল দিচ্ছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। তবে এটা দলীয় আভ্যন্তরীন কোন্দল হতে পারে। কোন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে ।

 

এসএ/দীপ্ত নিউজ