শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে ৩ বাইক আরোহী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির পেছনে ধাক্কা লেগে তিন বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে বারটার দিকে কমলদহ ইউ টার্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাইকটি দাড়িয়ে থাকা কভার্ড ভ‍্যানের পেছনে মেরে দিলে এপাচি ব্র‍্যান্ডের বাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে জনি, আকিব ও ইমাম হোসেন মারা যান। আর এক জনকে গুরুত্বর অবস্থায় সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মীরশ্বরাই থানার ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, হেলমেট না থাকায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত‍্যু হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More