দীপ্ত নিউজ
ক্রিকেট

লঙ্কনদের ২৬৩ রানের টার্গেট দিয়েছে ডাচরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
লঙ্কনদের ২৬৩ রানের টার্গেট দিয়েছে ডাচরা

 

বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে লক্ষণৌতে, শ্রীলঙ্কার বিপক্ষে ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়িয়ে ২৬৩ রানের টার্গেট দিয়েছে নেদারল্যান্ডস।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পরে ডাচরা।

সেখান থেকে এঙ্গেল ব্রেখট ও ভ্যান বেকের ১৩০ রানের দারুণ জুটিতে ঘুড়ে দাঁড়ায় তারা।

তাদের জুটি ভাঙেন শ্রীলঙ্কান পেসান দিলশান মাদুশানাক। এরপর আর কোনো ব্যাটার টিকতে পারেনি উইকেটে।

ফলে ৪৯ ওভার চার বলে ২৬২ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

 

এসএ/দীপ্ত নিউজ