শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া বাজারে একটি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে সুজন মিয়ার দোকানে এই অগ্নিকান্ড ঘটে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক, দোকানের ভিতর গ্যাসের চুলা মেরামত করছিল কর্মচারী। মেরামত শেষে চুলা পরীক্ষা জন্য চুলায় আগুন দিলে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। দোকানে জ্বালানী তেল থাকায় মুহুর্তের মধ্যে আগুন ধরে যায় সারা দোকানে।

তিনি আরও জানান, দোকান থেকে প্রচন্ড গতিতে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ তাৎক্ষনিকভাবে জানা যায় নি।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More