দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে মেহেদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে সিংড়া ইউপির ডাঙ্গাপাড়া এলাকায় মঞ্জু মেম্বারের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মেহেদুল উপজেলার রানীগঞ্জ (আব্দুল্লাহ পাড়া) এলাকার বাসিন্দা।

জানা গেছে , মেহেদুল রানীগঞ্জ বাজারে রেজাউল কাঠ ফার্নিচারের মালামাল বহন করতেন। স্থানীয় লোকজন শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্নসহ মেহেদুলকে হাত–পা বাধা অবস্থায় জমিতে পড়ে থাকতে দেখে জমির মালিক মঞ্জু মেম্বারকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

হাকিমপুর–ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থলটি পরিদর্শন করে।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 

এসএ/দীপ্ত নিউজ