দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ফিলিস্তিনের মাজলুম মুসলামানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফিলিস্তিনের মাজলুম মুসলামানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
পটুয়াখালী

ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের উপর হামলা ও গনহত্যার প্রতিবাদে পটুয়াখালী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুর আইড়টায় জেলা ইমাম পরিষদের আয়োজনে পৌর শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জুমার নামাজ বাদ বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে হাজার হাজার মুসুল্লি এ সমাবেশে যোগদান করেন। এ সময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাইদ ও সাধারন সম্পাদক আবদুল কাদের সহ জেলার ওলামায়ে কেরামগন।

বক্তারা, ইসরাইলের সকল পণ্য বর্জন করা হয় সহ জাতীয় সংসদে শোক প্রস্তাব এবং বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাড়ানোর আহ্বান জানান।

মো.ইমরান/পূর্ণিমা/দীপ্ত নিউজ