২৪ ঘণ্টার মধ্যে গাজা ছাড়ার নির্দেশ ইসরায়েলের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ওয়াদি গাজার উত্তরে বসবাসকারী প্রত্যেকের আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় সরে যাওয়া উচিত বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে জাতিসংঘকে।

শুক্রবার (১৩ অক্টোবর) জাতিসংঘের এক মুখপাত্র এমনটি জানিয়েছেন। (খবর–বিবিসি)

জেরুজালেম সময় বৃহস্পতিবার রাত ১১টায় এই সতর্কতা জারি হয়।

জাতিসংঘ বলছে, সেখানে বসবাসকারীর সংখ্যা প্রায় ১১ লাখ, যা গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এর মধ্যে ঘনবসতিপূর্ণ গাজা সিটিও রয়েছে।

সামরিক বাহিনী গাজা সিটির বাসিন্দাদের বলেছে, বাড়ি ফেরার অনুমতি দিয়ে পরবর্তী ঘোষণা দেওয়ার পরই কেবল তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারবে।

একই সঙ্গে গাজার বাসিন্দাদেরও বলা হয়েছে, তারা যেন ইসরায়েলের সীমান্ত বেষ্টনীর কাছে কাছে না যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির বেসামরিক জনগণকে দক্ষিণে চলে যেতে বলেছে। তারা বলছে, সামনে গুরুত্বপূর্ণ অভিযান চালানো হবে। (খবর–আল জাজিরা)

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More