দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ধামরাই প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধামরাই প্রেসক্লাবের সভাপতি তুষার, সম্পাদক কাদের

ঢাকার ধামরাই প্রেসক্লাবের ৬ষ্ঠ দ্বি–বার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আব্দুর রশিদ তুষার ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে এ ফলাফল জানায় প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী খলিলুর রহমান মুখর৷

নির্বাচিত সভাপতি তুষার বেসরকারি টেলিভিশন মাই টিভির ধামরাই উপজেলার প্রতিনিধি ও কাদের আমার সংবাদের ধামরাই প্রতিনিধি।

এছাড়া অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ–সভাপতি পদে এশিয়ান টিভির মোস্তাফিজুর রহমান, যুগ্ম–সাধারণ সম্পাদক পদে খবর পত্রের ওয়াসিম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে শওকত হোসেন, অর্থ ও দফতর সম্পাদক পদে আনন্দ টিভির মোহাম্মদ মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশের খবরের মনোয়ার হোসেন রুবেল, কার্য নির্বাহী সদস্য পদে জাকির ও আব্দুল হালিম। তারা সবাই ধামরাই উপজেলায় কর্মরত।

এদের ভেতর প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশের খবরের মনোয়ার হোসেন রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এসএ/দীপ্ত নিউজ