দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সিকিমে দেখা দিয়েছে বন্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিকিমে দেখা দিয়েছে বন্যা

 

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যায় নিখোঁজ হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ২৩ সেনা সদস্য।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এছাড়া পার্বত্য এই উপত্যকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড।

প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তায় চলে আসার পর সেখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ