দীপ্ত নিউজ
প্রবাস

প্রবাসী বাংলাদেশীদের স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রবাসী বাংলাদেশীদের স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে

প্রান্তিক প্রবাসী বাংলাদেশীদের স্বল্প মূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সমিতি দুবাই ও এস্টার হসপিটাল (এস্টার গ্রুপ অফ কম্পানি) সংযুক্ত আরব আমিরাতের দুবাই সমিতির সাথে এক ঐতিহাসিক দ্বি–পাক্ষিক চুক্তি সাক্ষরিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এস্টার হসপিটাল এর কনফারেন্স রুমে বাংলাদেশ সমিতির পক্ষে চুক্তি সাক্ষর করেন সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক এম এ সবুর চৌধুরী ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ইয়াকুব সৈনিক,অন্যদিকে এস্টার গ্রুপ অফ কম্পানির পক্ষে সাক্ষর করেন কম্পানির সিইও ডাঃসের্নাজ বিচু।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসাল জেনারাল জনাব বি এম জামাল হোসেন, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান,

সমিতির ভাইস প্রেসিডেন্ট জুলফিকার ওসমান, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তুফা,যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সমিতির পরিচালক সোহরাব হোসেন, রাশেদুল দুলাল, কে কে বিপ্লব, নজরুল ইসলাম, সদস্যা মাজহার উল্লাহ মিয়া ও আবুল কাসেম।

উল্লেখ্য বাংলাদেশ সমিতি দুবাই প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রবাসের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে ও সামাজিক কাজ নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে।

মাহাবুব হাসান হৃদয়/শায়লা/দীপ্ত নিউজ