দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

“যেখানে শেখ হাসিনা আছে সেখানে পেশী শক্তি টিকবে না”- স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
“যেখানে শেখ হাসিনা আছে সেখানে পেশী শক্তি টিকবে না”- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পশ্চিমা শক্তি কত রকমের সবক দিচ্ছেন, নিজেদের দেশে কি করছেন তার খবর নেই। আমাদের সবক দিয়ে লাভ নেই। যেখানে শেখ হাসিনা আছে সেখানে কোন পেশি শক্তি টিকবে না।

রবিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু কন্যা এই বাংলার অপরাজেয় শক্তি। তাকে কোন অপশক্তি দমাতে পারবে না। ১৪ দলের সকলে মিলে দেশ বিরোধী শক্তিকে প্রতিহত করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বিকল্প নেই। বিএনপি কি ভুলে গিয়েছেন? দেড় কোটি ভূয়া ভোটার বানিয়ে আপনারা নির্বাচিত হতে চেয়েছেন। আজ আলোকিত বাংলাদেশ আমরা আর অন্ধকারে যেতে চাই না৷ খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে আইনের পক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এটা ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।

স্থানীয় সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতারের সভাপতিত্ব জনসভায় বিশেষ অতিথি ছিলেন আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, ফেনী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাসদ সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।

এসএ/দীপ্ত নিউজ