সাবেক ছাত্রনেতার গাড়িবহরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটসহ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা এবং গাড়ি ভাংচুরের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসবক দলসহ অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের ব্যানারে পাবনা শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ দিন বেলা পৌনে ১২টার দিকে শহরের আব্দুল হামিদ রোডের টেলিফোন ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিনাবাণী হল মোড়, জেলা বিএনপির কার্যালয় হয়ে রবিউল মার্কেট ও নিউ মার্কেট দিয়ে ইন্দ্রিরা মোড় হয়ে শহরের প্রধান সড়কে প্রবেশ করে। ট্রাফিক মোড়, চার মাথা মোড় ও বড় বাজার হয়ে আবার জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির যুগ্ম–আহবায়ক নুর মোহাম্মদ মাসুম বগা, সদস্য সরদার মো. সেলিম রেজা, পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, জেলা ছাত্রদল নেতা আল আমিন পাপ্পু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম–আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ–প্রচার সম্পাদক বাহার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুল ইসলাম, লিটন লেখ, নয়ন হোসেন, যুবদল নেতা আব্দুল্লাহ হিল কাফি, তাজুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদল নেতা শামীম হাসান হৃদয় প্রমুখ।

শামসুল আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More