বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Avatar photoAdib Jamal

ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের সাধনা পুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিলাশ চত্বর গিয়ে শেষ হয়। সেখান সংক্ষিপ্ত এক পথ সভায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ্বরা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গতকাল সোমবার রাতে আধিপত্য বিস্তারের জেরে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় সজলের সাথে থাকা ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মো. হোসেন জানান, এ ঘটনায় রকিবুল ইসলাম রকি বাদী হয়ে ১২ জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More