শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Avatar photoAdib Jamal

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল এগারোটার দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মেহেরপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সায়দাতুন্নেসা নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুমানা আহমেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু প্রমুখ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More