দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেহেরপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বোসপাড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে হবে, সংবাদ কর্মীদের স্বাধীনতা দিতে হবে এবং তার মধ্য দিয়েই আগামী দিনের স্বপ্নকে আমরা পূরণ করতে পারব।

আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সহ–সভাপতি আব্দুর রহমান বিশ্বাস।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন, সহ–সভাপতি আব্দুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর বিএনপি‘র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা, দোয়া ও মোনাজাতে অংশ নেয়।

 

এসএ/দীপ্ত নিউজ