দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২৫

 

ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। মারা গেছে ১ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলায় সর্বমোট ২৫ জন নতুন করে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ৫৩ জন রোগী ভর্তি রয়েছে। এ নিয়ে এ বছর জেলায় মোট আক্রান্তের সংখ্যায় ৫’শ ৯ জন। সুস্থ হয়েছেন ৪৫৫ জন।

এদিকে বুধবার সকালে শৈলকুপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানিক শেখ নামের একজনের মৃত্যু হয়েছে। সে ২ দিন যাবত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ