দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মেহেরপুরে মাদ্রাসার ভবন উদ্বোধন

আদীব জামাল
আদীব জামাল
মেহেরপুরে মাদ্রাসার ভবন উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে নবণির্মিত দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে চারতলা বিশিষ্ট এ ভবনের উদ্বোধন করেন তিনি।

গোভিপুর দাখিল মাদ্রাসার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম,জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্কুলের শিক্ষক, ছাত্র–ছাত্রী, এলাকাবাসী।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ