দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে ১০ ছাত্রলীগ নেতাকর্মীকে অব্যহতি

আদীব জামাল
আদীব জামাল
ঝিনাইদহে ১০ ছাত্রলীগ নেতাকর্মীকে অব্যহতি

জামায়েত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে পোষ্ট দেওয়ায় ঝিনাইদহে ১০ ছাত্রলীগ নেতাকর্মীকে অব্যহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত ১০টায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরানের স্বাক্ষরে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা–পরিপন্থি অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষূন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে–১. ঝিনাইদহ জেলা শাখার সহ–সভাপতি শামীম রেজা, ২. মহেশপুর মান্দারবাড়ীয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল হোসেন প্রান্ত, ৩. নাটিমা ইউনিয়নের সাধারণ সম্পাদক হৃদয় খান, ৪. একই ইউনিয়নের যুগ্ন–সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্পর্শ ৫. নেপা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মুশফিক হাসান, ৬. কালীগঞ্জ পৌর শাখার কর্মী মোবারক হোসেন, ৭. কালীগঞ্জ উপজেলা শাখার কর্মী মোস্তফা ইবনে মাসুদ, ৮. সাদমান হাবিব, ৯. এএন তুষার এবং ১০. মিরাজুল ইসলামকে উপরোক্ত স্ব–স্ব পদ থেকে অব্যহতি দেওয়া হলো। একই সাথে স্থায়ীভাবে বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় নির্বাহী কমিটির নিকট সুপারিশ করা হলো‘।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান জানান, তারা সংগঠন পরিপন্থি বিভিন্ন পোস্ট সোশাল মিডিয়ায় দিয়েছে। তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে জেলা ছাত্রলীগ কমিটি।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ