শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
শিক্ষা

নোবিপ্রবিতে দ্বিতীয় মেয়াদে উপাচার্য অধ্যাপক দিদার-উল আলম

আদীব জামাল
আদীব জামাল
নোবিপ্রবিতে দ্বিতীয় মেয়াদে উপাচার্য অধ্যাপক দিদার-উল আলম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২য় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. দিদার–উল আলম। এ বিষয়ে রবিবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ সচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. দিদার–উল আলমকে ২য় মেয়াদে আগামী ৪ বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি হিসেবে নিয়োগ করা হলো। তাঁর যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী চার বছরের জন্য বিধি অনুযায়ী, পদ সংশ্লিষ্ট অন্য সুযোগ–সুবিধা ভোগ করবেন ভাইস চ্যান্সেলর। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি।

এর আগে, ২০১৯ সালের ১২ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে প্রথম বারের মত ৪ বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. মো. দিদার–উল আলম।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ