দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৫৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৫৩ জন
টাঙ্গাইলে নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

ভয়াবহ আকার ধারণ করেছে টাঙ্গাইল জেলার ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

মঙ্গলবার (১ আগষ্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৫৩ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪৬৯ জন। সুস্থ হয়েছেন ৩৪৪ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ১২৫ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় ৯ জন, সখীপুর উপজেলায় ৩ জন, মির্জাপুর উপজেলায় ৩ জন, ঘাটাইল উপজেলায় ৩ জন, ধনবাড়ী উপজেলা ১০ জন এবং গোপালপুর উপজেলায় ৬ জন রয়েছেন।

পূর্ণিমা/দীপ্ত নিউজ