মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মহারাষ্ট্রে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। শতাধিক মানুষ এখনো আটকা পড়ে আছে। বুধবার ( ১৯ জুলাই) রাতে রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি বাড়ি ভেঙে পড়ে।

দেশটির কর্মকর্তারা জানান, বুধবার মধ্যরাতে মহারাষ্ট্রের প্রধান শহর মুম্বাই থেকে ৬০ কিলোমিটার দূরের প্রত্যন্ত পার্বত্য গ্রামে এ ঘটনা ঘটে। ভারী বৃষ্টিতে পবর্তের একটি অংশ ধসে পড়লে প্রথমে ১০ জনের মরদেহের সন্ধান পান উদ্ধারকারী দল।

এখনও শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এদিকে, ভারতের জয়পুরে ভোরে মাত্র ১৬ মিনিটের মধ্যে ৩ বার ভূমিকম্প অনুভূত হয়। এতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

 

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More