দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ঢাকা থেকে অপহৃত কিশোরী সোনাগাজীতে উদ্ধার, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা থেকে অপহৃত কিশোরী সোনাগাজীতে উদ্ধার, গ্রেফতার ৩

ঢাকা থেকে অপহৃত এক কিশোরী (১৪) কে ফেনীর সোনাগাজী থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (৯ জুলাই) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ইব্রাহীম রাজু ও ভগ্নিপতি নূর উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগির পরিবার ও পুলিশ জানায়, ইব্রাহীম ঢাকার চকবাজার থানার ২৭ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী এলাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ওই এলাকার এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকালে তার নেতৃত্বে ৫–৬ জন আসামি তাকে জোরপূর্বক অপহরণ করে ফেনীর সোনাগাজী নিজ বাড়িতে নিয়ে আসে। ওই কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

রবিবার ভোরেই পুলিশ কিশোরীকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেফতার করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীকে সোমবার (১০ জুলাই) ফেনী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা হবে।

গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ