দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতানো, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতানো, আটক ১
চট্টগ্রাম

চট্টগ্রামে বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া এক প্রতারককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে মহানগরীর ইপিজেড এলাকা থেকে আব্দুল ছালাম হাওলাদার নামে এই প্রতারককে আটক করা হয়।

আব্দুল ছালাম হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর থানার মৃত আব্দুল সাত্তারের ছেলে।

র‌্যাব জানায়, ‘বেশ কয়েক জন ভিকটিমের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি আমলে নিয়ে প্রতারককে আটক করতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে মহানগরীর ইপিজেড–আলিশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।‘

এছাড়াও, গতকাল র‌্যাব–৭ এর বিশেষ অভিযানে কক্সবাজারের মহেশখালী থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজসহ সিপাহির পাড়ার নুরুল হকের ছেলে আরিফ উল্লাহ নামের এক জনকে গ্রেফতার করে র‌্যাব।

 

রুনা আনসারী/পূর্ণিমা/দীপ্ত সংবাদ