শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ছুঁই ছুঁই স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী পঞ্চগড়সহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, গুলিবিদ্ধ ৫ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা মেট্রোরেলের পাশে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু অধিকারী নিজের মুখের হাড় দিয়ে কানের দুল বানালেন যুক্তরাষ্ট্রের নারী অব্রি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতের মহারাষ্ট্রে বাস স্টপেজের নাম রাখা হল ‘বাংলাদেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের মহারাষ্ট্রে বাস স্টপেজের নাম রাখা হল ‘বাংলাদেশ’

ভারত মহারাষ্ট্রের থানে জেলার মিরা ভায়ান্দার পৌরসভার একটি বাস স্টপের নামকরণ করা হয় ‘বাংলাদেশ‘ নামে।

শুক্রবার (১৬ জুন) পৌরসভার পশ্চিম ভায়ান্দারের উঠান চক নামে এলাকায় অবস্থিত ঐ বাস স্টপেজের নামকরণ করেছিল মিরা ভায়ান্দার পৌর কর্তৃপক্ষ। সেখানে তারা একটি নাম ফলকও টাঙিয়ে দিয়েছে। এ পরিবর্তন নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বাস স্টপটির নাম পরিবর্তন করে নতুন নাম ফলক স্থাপনের পরে এটি বাসিন্দাদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

নামকরণের প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এ এলাকায় মূলত পশ্চিমবঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা বাস করে। তারা কয়েক বছর আগে চাকরি জন্য এবং সহজলভ্য বাসস্থানের সন্ধানে এখানে এসেছিল। এলাকাটি প্রথমে ইন্দিরা নগর নামে পরিচিত ছিল। কিন্তু বাঙালিদের অতিরিক্ত উপস্থিতির কারণে এলাকাটিকে বাংলাদেশ বলে ডাকা হত।’

এতে স্থানীয় অনেকে বিষয়টির বিরোধিতা করলেও অনেকে আবার ইতিবাচক ভাবে নিয়েছেন।

 

ইমাম/দীপ্ত নিউজ