দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সিকিমে সৃষ্ট বন্যায় বাংলাদেশিসহ আটকে দুই হাজার পর্যটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিকিমে সৃষ্ট বন্যায় বাংলাদেশিসহ আটকে দুই হাজার পর্যটক
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর–পূর্ব পর্যটনরাজ্য সিকিম। ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ২৩ জন বাংলাদেশিসহ দুই হাজারেরও বেশি স্থানীয় ও বিদেশি পর্যটক আটকা পড়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) থেকে অবিরাম বৃষ্টির কারণে সিকিমের মাঙ্গা শহর থেকে চুংতাংয়ের সড়ক প্লাবিত হওয়ায় যান চলাচল ব্যাহত হয়ে আটকা পড়েছেন পর্যটকরা ।

রাজ্যের কর্মকর্তারা বলেছেন, উত্তর সিকিমের লাচেন ও লাচুং এলাকার হোটেলগুলোতে ১ হাজার ৯৭৫জন স্থানীয় ও ৩৬ জন বিদেশি পর্যটক আটকা পড়েছেন। বিদেশি পর্যটকদের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ১০ জন যুক্তরাষ্ট্রের ও তিনজন সিঙ্গাপুরের রয়েছেন।

কর্মকর্তারা আরও জানান, বিভিন্ন অঞ্চলে ৩৪৫টি চার চাকার যানবাহন ও ১১টি দুই চাকার যানবাহন আটকা পড়েছে। এছাড়া গ্যাংটক–নাথুলা রোডের ১৩ মাইল পানিতে ডুবে গেছে এবং রাইলা খোলাতে ভূমিধস হয়ে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে।

প্রশাসনের কর্মকর্তারা জানান, বৃষ্টি থামলেই রাস্তা মেরামতের কাজ শুরু হবে এবং পর্যটকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে।

এসএ/দীপ্ত নিউজ