শিরোনাম
গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক শীত নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস গাজীপুরে দুই মহাসড়কে শ্রমিকদের অবরোধ, ৭০ কারখানায় ছুটি ঘোষণা
দীপ্ত নিউজ
খেলা

এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এসিসি

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চূড়ান্ত করেছে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত আসন্ন এশিয়া কাপ ২০২৩ এর সূচি। ৩১ আগস্ট থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর।

আয়োজক দেশ পাকিস্তানের হাইব্রিড মডেলের প্রস্তাব অনুযায়ী নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায়ও অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ম্যাচ। গ্রুপ পর্বের প্রথম ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাঠে। এরপর ভারত ও গ্রুপের অন্যান্য ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়।

৬ টি দেশের অংশগ্রহণে মোট ১৩ টি ম্যাচের এই টুর্নামেন্ট হবে দুইটি গ্রুপের মাধ্যমে। প্রথম পর্বের দুই গ্রুপ থেকে দুইটি করে দল সুপার ফোরে খেলার সুযোগ পাবে। এরপর সুপার ফোরে প্রতিটি দল একে অপরের সাথে একটি করে ম্যাচ খেলবে। এরপর টেবিলের শীর্ষ দুইটি দল খেলবে টুর্নামেন্টের ফাইনালে।

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ টুর্নামেন্ট হবে ৫০ ওভারের ওয়ানডে ফরমেটে।

গ্রুপ ‘এ‘ – ভারত, পাকিস্তান ও নেপাল।

গ্রুপ ‘বি‘ – বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

 

ইমাম/দীপ্ত নিউজ