// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষা সমিতি ঝিনাইদহ জেলা শাখা।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি মহিউদ্দীন, শিক্ষক নেতা মুহাম্মদ আব্দুল মমিন, আলমগীর হোসেন, শাহানাজ পারভীন মুন্নী, অধ্যক্ষ মাসুদ করিম, ইব্রাহিম খলিল, আব্দুর রাজ্জাক, নাজমুল হাসান, নজরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক–কর্মচারীদের অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধসহ কয়েকদফা দাবি তুলে ধরেন। ২০২৩–২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাশের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের ঘোষণা না দিলে আগামী ১১ জুলাই থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

শাহরিয়ার আলম/এমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More