দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সরকারি ব্রিজ-কালভার্ট ভেঙে রড চুরি, কারাগারে ঠিকাদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরকারি ব্রিজ-কালভার্ট ভেঙে রড চুরি, কারাগারে ঠিকাদার

খাগড়াছড়ির পানছড়িতে ৩টি সরকারি ব্রিজ–কালভার্ট ভেঙ্গে রড চুরির ঘটনায় ঠিকাদার উত্তম কুমার দেবকে আটক করা হয়েছে। রবিবার (১১ জুন) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ ওমর ফারুক সুজনের আদালতে আত্মসর্মপন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত মার্চ মাসের প্রথম সপ্তাহে জেলার পানছড়ি উপজেলায় পরিত্যক্ত ৩টি সরকারি ব্রিজ ও কালভার্ট ভেঙ্গে রড চুরি হয়। ওই ঘটনায় পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি ছাড়াও খাগড়াছড়ি আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জি.এম ফারহান ইসতিয়াক স্বপ্রণোদিত হয়ে নিজেই বাদী হয়ে মামলা করেন।

ওই মামলায় পুলিশের হাতে আটক অটোচালক নাজমুলসহ ৩ জনের জবানবন্দির পরিপ্রেক্ষিতে ঠিকাদার উত্তম দেব হাইকোর্ট থেকে ২৮ দিনের অস্থায়ী জামিন নেন। সে অনুযায়ী তিনি আজ খাগড়াছড়ির আমলী আদালতে আত্মসমর্পন করে জামিন চেয়েছিলেন।

খাগড়াছড়ির জিআরও এএসআই মীর হোসেন জানান, ‘আদালত উত্তম দেবকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জেনেছি। তবে বিস্তারিত জানিনা।’

প্রদীপ চৌধুরী/এমি/দীপ্ত নিউজ