দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে স্বস্তির বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
টাঙ্গাইলে স্বস্তির বৃষ্টি

তীব্র তাপপ্রবাহে যখন জনজীবন অতিষ্ঠ তখনি টাঙ্গাইলে বজ্রপাত সহ স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। 

শুক্রবার (৯ জুন) বেলা ১১টায় শুরু হয় বৃষ্টি। সকাল থেকেই টাঙ্গাইলের আকাশ ছিল মেঘলা সাথে ছিল ভ্যাপসা গরম। তবে সকাল সোয়া ৯টার দিকে বিভিন্ন উপজেলায় গুলোতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।

পরে বেলা বাড়ার সাথে সাথেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। টানা কয়েক দিনের দাবদাহের পর এ বৃষ্টিতে অনেককেই ভিজতে দেখা গেছে।

 

সুমন খান /এমি/দীপ্ত নিউজ