শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
বিনোদন

নিউইয়র্ক মাতালেন জেমস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিউইয়র্ক মাতালেন জেমস
জেমস মঞ্চে উঠতেই দর্শক গ্যালারি মুখর হয়ে উঠল ‘লাভ ইউ গুরু’ ধ্বনিতে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকার আমাজুরা হলের দেড় হাজার আসন কানায় কানায় পূর্ণ। দাঁড়িয়ে আছেন আরো শ চারেক দর্শক। নগরবাউল জেমসের গান শুনতে এসেছেন সবাই। আর প্রায় পাঁচ বছর পর নিউইয়র্ক মাতাতে এসেছেন জেমস।

রোববার (৪ জুন) রাত পৌনে ৯টা নাগাদ মঞ্চে উঠলেন জেমস। মুখে মাঝারি দাড়ি–গোঁফ, লম্বা চুলের ওপর মাথায় বাঁধা ধূসর রঙের কাপড়, পরনে কালো টি–শার্ট আর জিনস। পায়ে বাদামি রঙের চামড়ার জুতা। কাঁধে চিরচেনা গিটার ঝুলছে। এ যেন চিরচেনা সেই তারুণ্যের প্রতীক; নগরবাউল জেমস।

‘নগরবাউল জেমস লাইভ ইন কনসার্ট’–এর মঞ্চে উঠতেই দর্শক গ্যালারি মুখর হয়ে উঠল ‘লাভ ইউ গুরু’ আর ‘জয় গুরু’ ধ্বনিতে। সাড়ে দশটা অবধি টানা গান গাইলেন জেমস।

হলের ভেতরে তখন জেমসকে ঘিরে রীতিমত মেতে উঠেছে নিউইয়র্কের বাঙালি সমাজ। বাইরে আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম ততক্ষণে ঘোষণা করেছেন ‘সোল্ড আউট’। তখনও টিকিটের জন্য লাইনে দাঁড়ানো শ খানেক মানুষ!

আলমগীর খান আলম বলেন, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এই কনসার্টে দর্শক এসেছেন। তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এমন আয়োজন করা সম্ভব হয়েছে। এর আগে ২০১৮ সালে নিউইয়র্ক মাতিয়েছিলেন জেমস।

আগামী ২৫ জুন আমাজুরা হলে জেমসের আবারও গান গাওয়ার কথা রয়েছে। সেদিন অনুষ্ঠিত হবে ডলিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আলমগীর খান আলম আশা প্রকাশ করে বলেন, এবার যারা টিকিট কিনতে পারেননি, আশা করছি ওই অনুষ্ঠানের টিকিট তারা আগে থেকে কিনে রাখবেন।

 

এমি/দীপ্ত নিউজ