দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

রূপগঞ্জে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রূপগঞ্জে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৬
তেলবাহী জাহাজে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার (০৪ এপ্রিল) ভোরে উপজেলার দরিকান্দি এলাকার শীতলক্ষ্যা নদীতে ওই জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে দগ্ধ ওই ছয় জনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান।

তিনি জানান, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষা নদীতে সাংহাই নামের একটি তেলবাহী জাহাজে রাত আড়াইটার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় আগুনের লেলিয়ান শিখা ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় উঠে যায়। এ সময় জাহাজে থাকা শ্রমিক দগ্ধ হয়। তাৎক্ষণিক দগ্ধ শ্রমিকদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই জাহাজের আগুন নেভায়। ঘটনার পর থেকে সাংহাই জাহাজের ম্যানেজার আকবর আলী পলাতক রয়েছে।

 

গৌতম সাহা/আফ/দীপ্ত নিউজ