দীপ্ত নিউজ
সারাদেশ

মুন্সীগঞ্জে এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জের সদর উপজেলা মোলাকান্দিতে পূর্ব শত্রুতার জেরে খেলার মাঠে নবম শ্রেনীর শিক্ষার্থী নিহাদ ঢালী (১৬) কে হত্যার অভিযোগে উঠেছে চাচাতো ভাই রিজন ঢালীর বিরুদ্ধে। বুধবার (৩১ মে) বিকেল দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিহাদ ঢালী সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামের ঢালী বাড়ির প্রবাসী দ্বীন ইসলামের ছেলে। সে আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

নিহতের মা নাসিমা বেগম অভিযোগ করে বলেন, জায়গা–জমি নিয়ে আমার স্বামীর সাথে তার তিন ভাই নুর ইসলাম ঢালী, রহিম ঢালী ও বিশা ঢালীর সাথে ঝামেলা চলছিলো। অনেকবার আমার স্বামীকে মারধর করে জায়গা জমি নিয়ে গেছে। স্বামীর জীবন বাঁচাতে তাকে সৌদি পাঠিয়ে দেই। আজকে আবার নুর ইসলাম ঢালীর ছেলে রিজন ঢালীর খেলার মাঠে আমার ছেলেকে মারধর করে মেরে ফেলে।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আশিক চৌধুরী বলেন, সন্ধ্যা ৭ টার দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। নিহতের শরীরের কোনো মারধরের চিহ্ন নেই। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মুন্সীগঞ্জ সদর থানার এস আই মফিজুর রহমান মৃত্যু খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়েই হাসপাতাল যাই। তবে কিভাবে মারা গেছে সেটা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

আল/দীপ্ত সংবাদ