রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পরিষদের মানববন্ধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (৩১ মে) বেলা ১১ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

আইডিবির গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে ৪ দফা দাবিতে বক্তব্য রাখেন সদস্য সচিব আতিয়ার রশুল হিমেল, সহ সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক তম্ময় গোলদার, কার্য নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মোঃ বিল্লাল বিশ্বাস সহ অনেকে বক্তব্য রাখেন।

মানববন্ধনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক ও পেশাজীবীগন উপস্থিত ছিলেন।

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More