// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

মাগুরায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদে সফল উদ্যোক্তাদের সম্মাননা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাগুরায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে মাগুরার বেসরকারি সংস্থা অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এডিআই) শহরের পারনান্দুয়ালী প্রশিক্ষণকেন্দ্রে পল্লী–কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় এ সম্মাননার আয়োজন করে।

এডিআইয়ের সহকারি পরিচালক আলিয়ার রহমানের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ–উল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন,সদর উপজেলা মৎস কর্মকর্তা সুদীপ বিশ্বাস ও শালিখা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী। ৩টি বিভাগে ২ জন করে ৬ জনকে এ সম্মননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন: কৃষিতে সদরের শিবরামপুরের ওবাইদুল ইসলাম ও আমুড়িয়ার বাচ্চু মিয়া, মৎস্য চাষে সদরের সৈয়দ রূপাটি গ্রামের সাগর আহমেদ ও শালিখার ধনেশ্বরগাতি গ্রামের উজ্জল লস্কর, প্রাীণসম্পদে আমুড়িয়া গ্রামের সাজ্জাদ হোসেন ও শালিখার ধনেশ্বরগাতি গ্রামের সোনালী বিশ্বাস।

আয়োজক সংস্থা জানায়, কাজের স্বীকৃতি প্রদান করতে এ সম্মাননা দেয়া হচ্ছে। আর এর থেকে অন্যরাও এরূপ কাজে উদ্বুদ্ধ হবেন। পাশাপাশি আমাদের দেশে সমন্বিত কৃষিও এগিয়ে যাবে।

 

মো.কাশেমুর রহমান শ্রাবণ/এমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More