
বাগাতিপাড়ায় দয়ারামপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৪নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার( ২৩ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সচিব অনুপ কুমার চক্রবর্ত্তী ২০২৩–২৪ অর্থ বছরের ১ কোটি ১৭ লক্ষ ৮২ হাজার ৫৮৬ টাকার বাজেট ঘোষণা করেন।
দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠুর সভাপতিত্বে এ উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, ইউপি সদস্য হেলাল উদ্দিন মৃধা, ইউপি সদস্য জাহেদুল ইসলামসহ অন্যান্যরা।
আল/দীপ্ত সংবাদ








