চট্টগ্রামে চাচাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারীতে আপন চাচাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বশির আহাম্মদকে ৩৪ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব। ভোর রাতে রাঙ্গামাটির মুসলিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, পৈত্রিক সম্পত্তির ভাগ–বন্টন নিয়ে পারিবারিক কলহের জেরে আসামী বশির আহাম্মদ তার চাচা নিহত ভিকটিম মকবুল হোসেনকে ছুরকাঘাত করে হত্যা করে। ১৯৮৯ সালের ১৩ ফেব্রুয়ারীর এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে আসামী বশির আহাম্মদ এবং আরও ৭/৮ জনকে আসামী করে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একটি হত্যা মামলার পর থেকে আসামী বশির আহাম্মদ আত্মগোপনে ছিল। দীর্ঘ বিচার কার্যক্রম শেষে আসামীর অনুপস্থিতিতে ১৯৯২ সালের ১৯ নভেম্বর হত্যা মামলায় প্রধান আসামী বশির আহাম্মদকে যাবজ্জীবন কারাদন্ড দেন এবং গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More