দীপ্ত নিউজ
বাংলাদেশ

ব্রাক্ষনবাড়িয়ার ওসি মিজানের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার রায় পিছিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্রাক্ষনবাড়িয়ার ওসি মিজানের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার রায় পিছিয়েছে

ব্রাক্ষনবাড়িয়ার কসবা থানার সাবেক ওসি মিজানের বিরুদ্ধে চট্টগ্রামে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টা মামলার রায় পিছিয়েছে আদালত। আগামী ১৫ মে রায়ের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৭ এর বিচারক ফেরদৌস আরা।

রাষ্ট্রপক্ষের কৌসুলী এম এ নাসের চৌধুরী জানান, এ মামলায় তিন আসামির মধ্যে দুজনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। এই মামলায় হাইকোর্টে একটি রুল নিষ্পত্তি না হওয়ায় আইনি জটিলতা থাকায় রায়ের দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত। আসামি মিজানুর রহমান ঘটনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়।

২০১১ সালের ১২ জুলাই চট্টগ্রাম নগরীর ফয়েজ লেক এলাকা থেকে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী ও তার বন্ধুকে তুলে নিয়ে যান মিজানুর রহমান। মেয়েটিকে নগরীর চকবাজারে একটি হোটেলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ ঘটনায় ওই বছরের ১৬ জুলাই মেয়েটির বাবা বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মিজানুর রহমানসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

আল/দীপ্ত সংবাদ