দীপ্ত নিউজ
বাংলাদেশ

গাজীপু‌রে তালাবদ্ধ ঘর থে‌কে পোশাক শ্রমি‌কের গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
গাজীপু‌রে তালাবদ্ধ ঘর থে‌কে পোশাক শ্রমি‌কের গলাকাটা লাশ উদ্ধার

গাজীপ‌ু‌রের জয়‌দেবপুর উপ‌জেলার বা‌নিয়ারচালা এলাকার এক‌টি বা‌ড়ির তালাবদ্ধ কক্ষ থে‌কে এক পোশাক শ্রমি‌কের গলাকাটা লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। শ‌নিবার (৬ মে) রাত ৯টার দি‌কে জয়‌দেবপুর থানা পু‌লিশ উপ‌জেলার বা‌নিয়ার চালা এলাকার হযরত আলীর বা‌ড়ির এক‌টি কক্ষ থে‌কে মর‌দেহ‌টি উদ্ধার ক‌রে।

নিহত আশরাফুল আলম নেত্রকোনার মোহনগঞ্জ উপ‌জেলার কাহানুরী গ্রা‌মের (২৫) ওমর ফারুকের ছে‌লে। উপ‌জেলার বা‌ঘেরবাজার এলাকা জে এল ফ‌্যাশন লি‌মি‌টেড কারখানায় সুইং অপা‌রেটর পদে চাকরি কর‌ত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আশরাফুল তার বাবা মা‌য়ের সা‌থে উপ‌জেলার বা‌নিয়ারচালা এলাকার হযরত আলী বা‌ড়ি‌তে বাসা ভাড়া থে‌কে স্থানীয় ওই পোশাক কারখানায় চাকরি কর‌ত। শ‌নিবার রাত ৬ টা থে‌কে ৮ ম‌ধ্যে কোন এক সময় তার ভাড়া বাসার ক‌ক্ষে দুর্বৃত্তরা গলা কে‌টে হত‌্যা ক‌রে। প‌রে ওই ক‌ক্ষে বা‌হির থে‌কে তালাবদ্ধ ক‌রে পা‌লি‌য়ে যায়।

স্থানীয়‌দের খব‌রের ভি‌ত্তি‌তে পু‌লিশ ঘটনার স্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠায়। ঘটনার পর থে‌কে নিহ‌তে মা বাবা পলাতক র‌য়ে‌ছে।

জয়দেবপুর থানার এস আই মোঃ রফিকুল ইসলাম জানান, নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নে হ‌য়ে‌ছে। আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

আফ/দীপ্ত সংবাদ