দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাভারে দুস্থদের জন্য ‘এক মিনিটের ঈদ বাজার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাভারে দুস্থদের জন্য ‘এক মিনিটের ঈদ বাজার’

ঢাকার সাভারে অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমধর্মী ঈদ বাজারের আয়োজন করেছেন উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর। ঈদ উপলক্ষে গড়ে তোলা ১ মিনিটের ঈদ বাজার রয়েছে ঈদের পোশাক, জুতাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে হেমায়েতপুর এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়ির সামনে ওয়াসিলউদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে এ বাজারটি স্থাপন করা হয়। দিনব্যাপী বাজার থেকে বিনামূল্যে এক হাজারেরও বেশি দরিদ্র ও অসহায় মানুষকে ঈদের সব বাজার উপহার হিসেবে দেওয়া হয়েছে।

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, তিনি অসহায় মানুষকে মন থেকে ভালোবাসেন। ঈদের আনন্দ থেকে দুস্থ, অসহায় মানুষ যেন বঞ্চিত না হয় তারা যেন ঈদ আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেজন্য এই এক মিনিটের ঈদ বাজারের আয়োজন করা।

আজীবন এই ঈদ বাজারের আয়োজন করা হবে বলেন জানান তিনি।

 

এমি/দীপ্ত