দীপ্ত নিউজ
বিনোদন

এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা?
পপ তারকা শাকিরা ইসাবেল

২০২৭ সালের এপ্রিলে কলম্বিয়ান পপ তারকা শাকিরা ইসাবেলকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ই–মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজনের ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ ঘোষণা দেন নাঈম আশরাফ।

ওটিলিয়ার কনসার্ট আয়োজন শেষ হওয়ার পরপরই নতুন এই পরিকল্পনার কথা সামনে আসায় দর্শকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’, ‘হোয়েনএভার, হোয়্যারএভার’ ও ‘আন্ডারনিথ ইওর ক্লোদস’–এর মতো তুমুল জনপ্রিয় গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন শাকিরা। বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দেওয়া এই শিল্পীর কনসার্ট ঢাকায় আয়োজিত হলে তা দেশের বিনোদন অঙ্গনের অন্যতম বড় আন্তর্জাতিক আয়োজন হবে বলে মনে করা হচ্ছে।