দীপ্ত নিউজ
বাংলাদেশ

৬ মাসের সাজা এড়াতে ১৫ বছর পলাতক ছিলেন আসামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৬ মাসের সাজা এড়াতে ১৫ বছর পলাতক ছিলেন আসামী
পুলিশের হাতে গ্রেফতার

ফেনীর দাগনভূঞা উপজেলা থেকে আলী হোসেন মাসুদ নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ এপ্রিল) দিবাগত রাতে দাগনভূঞা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি ২০০৮ সালের সেনবাগ থানার একটি চুরির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ১৫ বছর পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত মাসুদ ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর লালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, ২০০৮ সালে চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হন মাসুদ। পরে তিনি আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান। ২০২২ সালের ১৫ ডিসেম্বর ওই মামলায় তার বিরুদ্ধে ৬ মাসের সাজা ঘোষণা হয়। জামিন নেয়ার পর থেকেই গ্রেফতার এড়াতে মাসুদ বার বার স্থান পরিবর্তন করতে থাকে।

মঙ্গলবার তাকে নোয়াখালীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

অনু/দীপ্ত সংবাদ