
প্রেমিকাকে পোল্ট্রি মুরগী সম্বোধন করে ‘স্যরি’ বলে ব্যানার টানালো প্রেমিক

প্রিয় মানুষের মান–অভিমান ভাঙাতে ফুল, চিঠি কিংবা উপহারের জুড়ি নেই। তবে এবার সবকিছুকে ছাপিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জের এক যুবক। শহরে টাঙানো হয়েছে প্রিয় মানুষের অভিমান ভাঙানোর বার্তাসংবলিত একটি ব্যানার।
কিন্তু কে এই ব্যানার টাঙিয়েছেন, আর কার অভিমান ভাঙাতেই বা এমন আয়োজন—তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিরাজগঞ্জ পৌর শহরে অবস্থিত সবুজ কানন হাই স্কুল এন্ড কলেজের সামনে এই ব্যানারটি দেখা যায়।
ব্যানারের লেখা অনুযায়ী, নিজেকে গরু ও তার প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ক্ষমা চেয়েছে প্রেমিক। প্রেমের এমন বিচিত্র প্রকাশে হাস্যরসের খোরাক জুগিয়েছে পুরো বিষয়টি। নেটিজেনরাও নানা আলোচনা–সমালোচনায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা করেছে।
বিষয়টি অনেকে ইতিবাচক হিসেবে নিয়েছেন আবার আবার অনেকে দেখেছেন নেতিবাচক ভাবে। অনেকে ভাবছেন, ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!








