দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঝিনাইদহে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
পানিতে ডুবে নিহত স্কুলছাত্র অন্তর।

ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে শৈলকুপা উপজেলা শহরের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত অন্তর শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাঠপাড়ার হুজুর আলীর ছেলে অন্তর তার চাচাতো ভাই সোহানের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে অন্তরকে না দেখতে পেয়ে খোজাখুজি শুরু করে। একপর্যায়ে পুকুরের একপাশে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।

সেখান থেকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এমি/দীপ্ত