দীপ্ত নিউজ
জাতীয়

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে বসলো দুটি রিং

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী, হার্টে বসলো দুটি রিং
ছবি : বাসস

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো সম্পন্ন হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় সময় রাজধানীর কন্টিনেন্টাল হসপিটালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতেএ চিকিৎসা সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম‍্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান।

তিনি বলেন, গতকাল এনজিওগ্রামের পর মন্ত্রীর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে দুটো ব্লকে রিং পরানো এবং অপর ব্লকটি ডাইলেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানান, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামান নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।

এর আগে, শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়ে।

এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশে রবিবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।