শিরোনাম
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
দীপ্ত নিউজ
বিনোদন

না ফেরার দেশে গায়ক সাহেদ আলী

আল আমিন
আল আমিন
প্রকাশ:
না ফেরার দেশে গায়ক সাহেদ আলী
গায়ক সাহেদ আলী

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন সংগীতশিল্পী শেখ সাহেদ আলী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনির জটিলতা, স্ট্রোক, ডেঙ্গু ও একাধিক সংক্রমণে ভুগছিলেন এই শিল্পী।

গত ২৪ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে যান তিনি। অসুস্থতার মধ্যেও সংগীত নিয়ে নতুন পরিকল্পনা ছিল সাহেদের। দীর্ঘ ১১ বছরে তৈরি করা ২৪টি গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জি–সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড বের করার উদ্যোগও ছিল। এমনকি কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার পরিকল্পনাও করেছিলেন।

শেখ সাহেদ আলী ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা করে আসছিলেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন এই শিল্পী। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদ আলীর প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর তার আরও পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়েছে।