মানিকগঞ্জে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মানিকগঞ্জ জেলায় পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ জেলায় পানিতে ডুবে আনিসা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনিসা ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারে একটি হোটেলে চাকরি করেন।

আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত বলে জানিয়েছেন তার ফুপু পারভীন আক্তার।

পারভীন আক্তার জানান, অসুস্থ দাদিকে দেখতে আনিসা ২ দিন আগে হরিরামপুরের সট্টি আসে। আজ সকালে সে হাঁটতে হাঁটতে সট্টি নতুন ব্রিজ কুমপাড়ে গেলে পানিতে ডুবে যায়।

নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনিসাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার প্রীতম দে জানান, আনিসাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, উপজেলা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More