প্রত্যাশিত জয় পেল স্পেন-ইংল্যান্ড-সুইজারল্যান্ডের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় পেলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। জোড়া গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও। চেকিয়াকে হারিয়ে জয়ের পথে ফিরলো ইংল্যান্ডও। স্কটল্যান্ডকে কোনো পাত্তা না দিয়ে সুইজারল্যান্ডের জয় ৩–০ গোল ব্যবধানে।

ম্যাচের ৩০ মিনিটের মধ্যে দশ জনের দলে পরিণত হওয়ার পরও, প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রাখে চেকিয়া। কিন্তু বিরতির পর আর পারলো না তারা। আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য করে সহজেই জিতলো ইংল্যান্ড।

মঙ্গলবার উয়েফা নেশন্স লিগে জোড়া গোল ব্যবধানে জিতেছে টমাস টুখেলের শিষ্যরা। অ্যান্থনি গর্ডন দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাবধান বাড়ান হ্যারি কেইন। ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২ শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে ইংলিশরা। স্বাগতিকদের ছয় শটের দু‘টি লক্ষ্যে ছিলো। এ‘ লিগের তিন নম্বর গ্রুপে দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে থ্রি লায়ন্স।

একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–১ গোলে হারানো স্পেন, শতভাগ সাফল্যে ছয় পয়েন্ট নিয়ে চূড়ায়। ২০২৬ যুক্তরাষ্ট্র বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের পর নিজ দেশের দর্শকদের সামনে প্রথমবার খেলতে নামে তারা। ঘরের মাঠ সেভিয়ার র‌্যামন সানচেজ স্টেডিয়ামে, ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি, ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করেন লামিন ইয়ামাল।

মাঝে দলের আরেকটি গোলেও অবদান রাখার পাশাপাশি নিজের দ্বিতীয় গোলের দেখা পেলেন আরো একবার। ১৯ বছর বয়সী তারকার আলো ঝলমলে রাতে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো, সদ্য বিশ্ব চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজেয় রেকর্ড যাত্রা ৪০ ম্যাচে নিয়ে গেলো স্পেন। ৩১ জয়ের বিপরিতে ড্র ৯টি।

উদযাপনের মঞ্চেই মাঠের পারফরম্যান্সে আবারো বিশ্বচ্যাম্পিয়নের দাপট দেখালো লা রোজারা।

দশজনের স্কটল্যান্ডকে ৩–০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডও। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে ম্যাচের শুরুতেই বিপদে পড়ে স্কটিশরা। ১১ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন মাঠ ছাড়েন ডিফেন্ডার জ্যাক হেন্ড্রি। ফ্রি–কিক থেকেই সুইসদের এগিয়ে নেন রিকার্ডো রদ্রিগেজ।

ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নিকো এলভেদি। আর ৮২ মিনিটে সুইজারল্যান্ডের জয় নিশ্চিত করেন জেকি আমদুনি। তাতে নেশন্স লিগের গ্রুপ বি১–এ টানা দুই ম্যাচে জয় পেলো সুইজারল্যান্ড। অন্যদিকে, নতুন কোচ সেবাস্তিয়েন পোকোনিওলির অধীনে প্রথম হোম ম্যাচেই বড় ব্যবধানে হারলো স্কটল্যান্ড।

মোহাম্মদ হাসিব/এজে/দীপ্ত স্পোর্টস

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More